| কবিতা | শুকরিয়া |
| কবি | আফসার নিজাম |
| লিখার স্থান | ঢাকা |
মানসিক বিপণ্নতা আমাকে যখন গ্রাস করে নেয়
আমাকে উচ্ছন্নে ফেলে যায় আমার কবিতা
বিস্তৃর্ণ মনোভূমি ধু ধু প্রান্তর হয়ে যায়
সহস্র পথ যখন একমুখী পথ
ইলাস্টিকের মতো ক্লান্তিকর দীর্ঘ রাত
হদিস মেলে না সুবেহ সাদীক
তখন সফেদ সৌন্দর্য
আমার জায়নামাজে এসে বসেন
কাঁধে হাত রেখে কপালে চুম্বন করে বলেন:
“কুল ইয়া ‘ইবা দিয়াল্লাযীনা আসরাফূ’আলাআনফুসিহিম
লা-তাকনাতুমির রাহমাতিল্লাহি ইন্নাল্লা হা ইয়াগফিরুজ জুনূবা
জামী’আন ইন্নাহূহুওয়াল গাফূরুর রাহীম।”
কী আশ্চর্য! আমার ভেতরে নিভে যায়
নীলাভ ব্যদনার দীর্ঘ অমানিশা
আবার আমার হৃদয়ে জন্ম নেয়
প্রেম ভালোবাসা আর বিদ্যুৎ চমকের মতো তারুণ্য
আমি সেজদায় অবনত হই তিলওয়াত করি
“আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন’’।