কবিতা নিয়ামত
কবি আফসার নিজাম
লিখার স্থান ঢাকা
4/5 - (1 vote)

ভোর রাতে আজানের আগে কে যেনো
সুরেলা কণ্ঠে তিলওয়াত করে…
‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নিমান নাসির’
আমি পাশের ফ্লাটে থাকি…
সুবেহ সাদেকে তার তিলওয়াত শুনে জেগে ওঠি
দূরে বহুদূরে কোনো এক মসজিদ থেকে
হাওয়ায় হাওয়ায় ভেসে আসছে দরদী সুর
‘তুম মেরে পাস হোতে হো গ্যয়ে
যব কোই দুসরা নেহি হোতা’
আমি বারান্দায় এসে দাঁড়াই…
আকাশের দিকে তাকাতেই দেখি
যেনো প্রথম আকাশ নিচে নেমে আসেছে
তিনি ডাকছেন ‘কে আছো প্রার্থনাকারী- হাত পাতো
আমি অফুরন্ত নিয়ামতের ভান্ডার নিয়ে বসে আছি’
আকাশের মেঘ কেটে পূর্নিমার চাঁদ ওঠে
আমি সেজদায় লুটিয়ে পড়ি…
‘সুবহানা রাব্বিয়াল আলা
সুবহানা রাব্বিয়াল আলা
সুবহানা রাব্বিয়াল আলা’।

*সুরা আল ইমরান: ১৭৩ *গজল: মির্জা গালিব *সহীহ বুখারী: ১১৪৫ *সহীহ জামি: ৪৭৩৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted