কবিতা নদীর কথা
কবি আফসার নিজাম
লিখার স্থান ঢাকা
4/5 - (2 votes)

শহর ছেড়ে অনেক দূরে নদীর সাথে দেখা
ঢেউ খেলানো যৌবন নেই দাঁড়িয়েছিলো একা
অপেক্ষাতে তাকিয়ে ছিলো বর্ষামেঘের সাড়ি
আঁচল খুলে ফোঁটায় ফোঁটা ছড়িয়ে দেবে বারী
হঠাৎ আমি আপন মনে পা ভিজালাম জলে
পা ভিজালে কী করেছো কলমীলতা বলে
এ জলে তো পা ভিজে না ভিজে হৃদয়পুর
নদীরা সব মরেই গেছে জানে সমুদ্দুর
সমুদ্দুরে জল আসে না উজান থেকে ভাটি
ফারাক্কাতে বাঁধ সেঁধেছে গেরুয়াদের চাটি
জলের নদী নিয়ে এসো পা ভিজাবে যদি
কী বলো ভাই পারবে তুমি বধতে কংস মুদী
তবেই এসো বাংলা মায়ের ঈসা খাঁদের পুত
লড়াই করে আনবে তুমি হাজার নদে রুদ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted