কবিতা থিওরি অব লাইফ
কবি আফরোজ মেহরুবা
সময় ডিসেম্বর, ২০২৩
কবিতার বিষয় জীবনমুখী
5/5 - (1 vote)

থিওরি অব দাদার
চাদর,

থিওরি অব দাদির
কানের দুল,

থিওরি অব বোনের
বোরকা,

থিওরি অব মায়ের
হাতের চুড়ি,

থিওরি অব ভাইয়ের
জুতা,

থিওরি অব মামার
বাড়ি,

থিওরি অব মেয়ের
বিয়ে,

থিওরি অব পরের
বাড়ি,

থিওরি অব বন্ধুর
পাঞ্জাবি,

থিওরি অব বাবার
উইল,

থিওরি অব চাচার
জমি,

থিওরি অব পড়ালেখা,
থিওরি অব
রিলেটিভিটি,

থিওরি অব লাইফ,
সবাই গুরুত্ব দেখায়
শুধু,
আমি থাকি অবহেলায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted