| কবিতা | বিজয় মাসে |
| কবি | মোহাম্মদ আফজাল হোসেন মাসুম |
| সময় | ০৫.১২.২১ |
| লিখার স্থান | চাঁদপুর |
| সম্পৃক্ততা | মুক্তিযুদ্ধ |
বিজয় মাসে
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
এই মাসে ফুল ফোটে
বিজয়ের ফুল
এই মাসে চাঁদ হাসে
আনন্দে ব্যকুল।
এই মাসে লাল সবুজ
পতাকা হাসে,
এই মাসে রাজপথে
আলপনা ভাসে।
এই মাসে বাঙালি
উৎসবে মাতে,
এই মাসে ছবি আঁকে
রঙ তুলি হাতে।
এই মাসে মনে বাজে
বিজয়ের গান,
এই মাসে বেড়ে যায়
বাঙালির মান।