কবিতা কতো কাল একা একা
কবি আদ্যনাথ ঘোষ
কাব্যগ্রন্থ বিধিলিপি মন, ফেব্রুয়ারি- ২০১৯
সময় ফেব্রুয়ারি, ২০১৯
লিখার স্থান পাবনা
Review This Poem

কতো কাল একা একা
জ্বালাময় রাতগুলো আরও একা
ঘুম ফাঁকা চক্ষুদ্বয়
নকল নিস্ফল স্বপ্নে বিভোর
ভোরবেলা পাখি ডাকে যখন
তখন সহসা আমিও জেগে উঠি
তাহাদের মতোন
শিশির সিক্ত শেফালিরা মাটিতে ঝরে থাকে
তাহাদের কুড়াতে কুড়াতে
এতোদূর যাই এসে
সকল ভুলের সাক্ষী পিছে ফেলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted