| কবিতা | ঈশ্বরীর ঘাটে |
| কবি | আদ্যনাথ ঘোষ |
| কাব্যগ্রন্থ | একমুঠো স্বপ্নের রোদ্দুর; ফেব্রুয়ারি-২০২০ |
| লিখার স্থান | পাবনা |
স্বপ্নেরা ভিড় করে ত্রিবেণীর ঘাটে
হাতে নিয়ে মুঠো মুঠো রোদ্দুর
সময়ের সাঁঝবেলায় আসঙ্গ আকিঞ্চনে
রেখে যায় চুম্বনের দীর্ঘনিশ্বাস।
নগ্নতার ফালাফালা চৌকাঠ
আর অশ্রুর মোহন জঙ্ঘায়
দেবীর অবিরল শোকের আয়নায়
ভেসে যায় সজ্জিত বেদী।
তখন ঈশ্বর অভিমানে
একাকী দাঁড়িয়ে থাকে ঈশ্বরীর ঘাটে।