| কবিতা | সম্পর্ক |
| কবি | আবরার নূহান |
| সময় | ২০২০ |
| কবিতার বিষয় | জীবনমুখী, রূপক |
জীবনের ধারাপাতে,কতশত অংক
যোগ- বিয়োগ, গুন-ভাগ
নানা রঙের মানুষের অগনিত সুত্র
কাকে কোন সুত্রে জুড়ে নিয়ে,
করিবো আপন পাইনা ভেবে কূল;
যোগ করে পেয়ে গেলাম,
শুধুই বিয়োজন
গুন-ভাগ তাই ছেড়ে,
বুঝ হয় সম্পর্কের অন্ত
সম্পর্ক মানেই বিয়োগান্ত!