| কবিতা | মনে পড়ে |
| কবি | আবরার নূহান |
তোমাকে পড়ে মনে
কারনে অকারণে
মধ্যরাতে চাঁদের আলোয়
ভোরের গানে
মনে পড়ে বিরহের সুরে
দুপুরের নিস্তব্ধতায়
কবিতার খাতায়
তোমাকেই পড়ে মনে
অষ্টপ্রহর।
তোমারো কি এমন হয়?
হয়ত না
কষ্ট গুলো আপেক্ষিক
থাকনা সে ধ্রুপদি অস্পষ্টতা;
শুধু জেনে রেখো
তোমাকেই ভেবে কাটে অষ্টপ্রহর
কত কষ্ট হয়,বুকের ঘরে
নীরবেই খুন হই শতবার
কষ্ট হয়
কষ্ট হয়।