কবিতা প্রাপ্তি
কবি আবরার নূহান
সময় অক্টোবর ২৬, ২০২২
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম, রূপক

এক জীবনে আমার কোন প্রাপ্তি নেই
ছোট্ট বেলায় রোপণ করা
তিন তিনটি ফুলের চারা ছাড়া
এক জীবনে আমার কোন প্রাপ্তি নেই

আজ এতকাল পর এসে
হঠাৎ করে খেয়াল হলো
এক জীবনে প্রাপ্তি কী?

উদাস মনে বাহির পানে চেয়ে দেখি
বৃক্ষত্রয় আপন মনে দিচ্ছে দোলা
অনেক বড়,একটু ছোট আরেক মাঝারি

একটি গোলাপ,একটি বেলী
আরেক গন্ধরাজ;
তখন আমার মন ভরে যায়
এক জীবনের প্রাপ্তিতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted