কবিতা জান্নাত
কবি আবরার নূহান
সময় মার্চ ১৭, ২০২০
কবিতার বিষয় জীবনমুখী, রূপক

১.
হারিয়ে যাওয়ার আগে
মৃত্যু নামার পূর্বে
নিদ্রাহীনতায় নিশাচর হলে
প্রভুর দরবারে দাড়িয়ে যেও
কষ্ট পেলে প্রভুর কালাম পড়ো
গভীর ঘুমে তলিয়ে যাবে
প্রভুর প্রেমের টানে।

২.
বৃষ্টি ঝড় বাদলে
তোমার কথা কে ভাবে
বৃষ্টির ফোটা গুনে কাকে ভাবো তুমি
শুধু শুধু কাঁদছো বোকা
নষ্ট জীবন ফেলে প্রভুর প্রেমে পড়ো
দু-দুনিয়া জান্নাত তোমার হবে।

৩.
কালো রাতের আকাশ
কিংবা সমুদ্রের গভীর নীল পানি
মতই তোমার বুকে যদি হয় ক্ষত
তখন তুমি রবের পানে চেও
পদ্মপাতার পৃথিবীতে জান্নাত খুঁজে পাবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted