| কবিতা | কথা |
| কবি | আবরার নূহান |
| সময় | জানুয়ারি, ২০২০ |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
চুপকথা
রুপকথা
বলা হয়না কোন কথা
মাঝরাতে খুব ব্যাথা
নক্ষত্র মরে যায়
প্রবল ভালবাসা একদিন মুছে যায়
নক্ষত্রের পতনের মত
কথা ফুরিয়ে যায় কথার মাঝে
বলতে হয়না যত কথা জমানো
থাকে চুপকথা রুপকথা হয়ে।