| কবিতা | একটি পাখি ডাহুক পাখি |
| কবি | আবরার নূহান |
| সময় | জুন, ২০১৯ |
| কবিতার বিষয় | রূপক |
নদীর স্রোতে ভেসে যায় নিজের ছবি
একটি ডাহুক ডাকে নীরবতায়
যখন নদীর স্রোতে দুঃখ ভেসে বেড়ায়
আমায় তখন ডাকতে পারো
প্রখর রোদে, হিমেল হাওয়ায়
নদীর স্রোতে সুখ ভাসে
একটি পাখি একটি বসন্ত
একটি সংসার কিংবা বিচ্ছেদ
লাল-নীল জীবনের
লাল-নীল সংসার যেন
ম্লান করে আকাশের রংধনু
বৃষ্টি ঝরে ইর্ষায়
আকাশের ষড়যন্ত্রে বেড়ে যায় প্রেম
গুটিশুটি কাছে আসা
একটি পাখির ডাহুক পাখি
আমায় তখন ডাকতে পারো
বৃষ্টি শেষে বন্ধুহীন হলে
হৃদয় পুড়লে, একলা হলে
একটি পাখি উড়ে গেলে
আমায় তুমি ডাকতে পারো
দূর-দূরান্তে হারানো সংবাদে
বিচ্ছেদে একটুখানি নিঃসঙ্গ হলে
হৃদয়ের চেম্বারে প্রতিধ্বনিত কষ্টগুলো
কষ্ট দিলে আমায় তুমি ডাকতে পারো।
হৃদয় ভেঙে চলে গেলে
একটি পাখি একটি ডাহুক
তাদের তুমি ক্ষমা করো
কষ্ট পেলে আমায় ডেকো।