কবিতা ইচ্ছে
কবি আবরার নূহান
সময় সেপ্টেম্বর ১৫, ২০২১
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক

ইচ্ছে হলে
বলবে কথা
ইচ্ছে হলেই
ভুলবে আবার।
ইচ্ছে হলে
থাকবে চুপ

ইচ্ছে হলে বৃষ্টি ঝরায়,
ইচ্ছে হলেই গুমোট আঁধার।

কখন! কবে? ইচ্ছে হবে
হঠাৎ করেই খুঁজবে!
তাহার অখিল ইচ্ছার অপেক্ষায়,
বুকের ভেতর দারুণ ঝড়।

তাহার কবে ইচ্ছে হবে?
মৃত্যু হবে অপেক্ষাদের,
মৃত্যু হবে ইচ্ছে সবের,
অনন্ত অপেক্ষার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted