কবিতা গ্রীষ্ম—
কবি আব্দুল্লাহ আলী ইফতি
লিখার স্থান বাকলিয়া, চট্টগ্রাম
কবিতার বিষয় প্রকৃতি, বাংলাদেশ
Review This Poem

গ্রীষ্ম তুমি কোরআনের প্রতিটি আয়াতের মত দীর্ঘ
ও সুগভীর তোমার রীতি।
কখন তুমি নিয়ে আসো ফাল্গুনের তীব্র প্রখর রৌদ্র।
কখন নিয়ে আসো কালবৈশাখীর দমকা হাওয়া।
অবিশ্বাসযোগ্য।
পৃথিবীর ষাট কূল ঘুরে এলাম
কিন্তু তোমার দেখা পেলাম
এই বাঙ্গালার তীরে।
তোমার রন্ধ্রে রন্ধ্রে ভেসে বেড়ায় শীতের তপ্ত কুয়াশা।
তোমার রন্ধ্রে রন্ধ্রে ভেসে বেড়ায় ফলের সুভাশিত সৌরভ।
তোমার রন্ধ্রে রন্ধ্রে ভেসে বেড়ায় পাখিদের গুনগুন হাওয়া।
গ্রীষ্ম—
তোমার কথা ঠিকই মনে পড়ে
যখন ঘোর বর্ষার রাত আসে
যখন শীতের সুনসান নীরবতা আসে কাছে।
গ্রীষ্ম সবারই তোমার প্রতি থাকে থাকে কেমন এক বিতৃষ্ণা
কিন্তু তুমি ভুলে যেও না
এই বাঙ্গালার সকলেই চায় গ্রীষ্মরে
যখন শীতের ইথার হৃদয়ে কাঁপুনি দেয়।
যখন বৃষ্টির দিনে কাদামাটি পায়ে পাড়ি দিতে হয় হাজার মাইল পথ।
গ্রীষ্ম তুমি ভুলে যেও না এই বাঙ্গালারে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted