কবিতা উর্বশী
কবি আব্দুল্লাহ আলী ইফতি
সময় ১১:৩৬ ২৯/১২/২৩
লিখার স্থান বাকলিয়া,চট্টগ্রাম।
কবিতার বিষয় প্রেম, বিরহ

একটা পলাতকা হাত খুঁজতে গিয়ে
বহুদূর হাঁটা যায়
হাঁটা যায় কাদা–মাটির রাস্তায়
নির্বিঘ্নে শোনা যায় পাখিদের ব্যথিত কলরব
স্বাচ্ছন্দ্যে দেখা যায় আকাশের বিদঘুটে অন্ধকার
ঘন অরণ্যের নিস্তব্ধতা উপলব্ধি করা যায়
একটা পলাতকা হাত খুঁজতে গিয়ে
বহুদূর হাঁটা যায় উর্বশী

guest
0 Comments
Newest
Oldest Most Voted