কবিতা নন্দিত নিন্দুক
কবি মুহাম্মাদ আবদুল হাই
সময় ৩১ / ৩ / ২০২১ ইং , বুধবার
লিখার স্থান মেরুল বাড্ডা, ঢাকা
1.5/5 - (2 votes)

এ জগতে কত জনে কত কথা কবে
শত জনের সে কথা কানে নিলে হবে?
কত জনে লেগে আছে আমাদের পিছে,
কেন দেবো কান তাতে দুনিয়াটা মিছে।

বেঁচে আছি যতদিন নিজ কাজ করি,
শুধু শুধু কেন আমি লোক পিছে পরি।
লোকেরা কথা বলবে বলতেই রবে,
কটু কথা শুনলেই বলতে কি হবে।

আমি যদি বলে দেই তফাৎ কি তবে,
শত জনে শত কথা বলে যাবে ভবে।
সেই কথা কানে ওরে যাবে না তো নেয়া,
যাবে না তো সেই সাথে জবাবটা দেয়া।

দিতে যদি যাও তুমি তাহার জবাব
দেখবে এখানে যেন তিনিই নবাব,
জর্জরিত হবে তুমি কটু কথা বাণে,
তাই বলি এত কথা নিও না তো কানে।

পৃথিবীতে নিন্দুকেরা ছিলো আছে রবে,
পাশেতে না থেকে তারা কটু কথা কবে।
শেষ হাসি একদিন ধৈর্যশীলে হাসে,
তাই কবি নিন্দুকেরে এতো ভালোবাসে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted