কবিতা ছাত্র
কবি মুহাম্মাদ আবদুল হাই
সময় ১৪/ ৩ / ২০২১ ইং, রবিবার,
লিখার স্থান মেরুল বাড্ডা, ঢাকা।
4.2/5 - (4 votes)

জ্ঞানে গুণে হও রে বিদ্বান
মানুষ হওয়ার জন্য,
তোমার জ্ঞানের আলোক ধারায়
জগত হবে ধন্য।

সবার আগে শিখতে হবে
হতে হবে ছাত্র,
শেখার মতো শিখলে তবেই
হবে মানী পাত্র।

শিক্ষা জাতির মেরুদণ্ড
শিক্ষক তাহার গুরু,
ছাত্রের জীবন গড়েন তিনি
তিনিই করেন শুরু।

ছাত্র হলো নরম মাটি
যেমন গড়াও গড়বে,
যোগ্য হয়ে দেশ ও দশের
একদিন হাল সে ধরবে।

শিক্ষা দীক্ষায় ছাত্র যদি
হতে পারে গুণী,
তাঁহার জ্ঞানের প্রবাদ কথা
হাজার বছর শুনি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted