কবিতা প্রেয়সী
কবি আব্দুল আহাদ আবিদ
সময় ১লা ফেব্রুয়ারী, ২০২৩,বিকেল।
লিখার স্থান চকবাজার, চট্টগ্রাম।
কবিতার বিষয় প্রেম
5/5 - (5 votes)

ছায়া দেখেই চিনে নিয়েছি,
প্রেয়সী তুমি এসেছিলে।
হয়তবা আমি নিদ্রার ভানে,
কানে এসে সাহস দিয়েছিলে।
আবেগি এই ধরণীতে,
প্রচুর বিবেকহীন মানুষ দেখেছি।
যারা ছিল অমানবিক,
মনুষ্যত্বের অভাবে কেঁদেছি।

তোমার প্রতিভা দেখে,
বেড়েছিল আত্মবিশ্বাস।
তোমার দেয়া আলোয়,
ভেসে এসেছিল নিশ্বাস।
প্রেয়সী তোমার দেয়া উপহারে,
লিখে রেখেছি যত কষ্টের তাড়না।
আমার চিরনিদ্রা গমনের পরে,
পড়ে নিও তোমায় নিয়ে যত কল্পনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted