কবিতা ডিমেনশিয়া
কবি মিনহাজ রাফি
কবিতার বিষয় অন্যান্য, প্রেম, রূপক
Review This Poem

প্রতিবেশী নারীটির কথা ভুলে যাই-
ঘরে থেকে ভুলে যাই ঘরের কথা,
বোবা ও বধির সকাল,
ভিনদেশী ভাষার মতোন বৃষ্টি ঝরা টিপ- টিপ দৃশ্যাবলি।
মনে হয়
অন্ধকারকে প্রণয়মুখী করে আমি আশ্চর্যভাবে ভুলে যাচ্ছি
আমাকেসমেত রাত্রির সমস্ত ঘোর।
আহত মূর্ছনাদের নিরাশ্রয়-লিরিক।
আমি ভুলে যাচ্ছি অস্তিত্বের যাবতীয় প্লাবন-
তোমাকে-আমাকে-আমাদের।
জন্মলগ্ন হতে আজ অবধি প্রতিটি ঋতুযাপনের নির্যাস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted