কবিতা আমি শঙ্খচিল হব না
কবি পংকজ পাল
সময় ফেব্রুয়ারি,২০২৬, শেষরাত।
উৎসর্গ সহধর্মিণী
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
সম্পৃক্ততা সমসাময়িক
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

আমি শঙ্খচিল হব না
—পংকজ পাল

আমি শঙ্খচিল হব না,
হব এক ফালি পরিত্যক্ত ম্যাপ;
যেখানে কোনো সীমানা নেই,
কোনো জনপথের নাম নেই।

মানুষের কোলাহল থেকে দূরে,
যেখানে বাতাসের রঙ নীল,
সেখানে আমি নিজের ছায়াকে ভাঁজ করে রেখে দেব কোনো এক খড়ের পালার নিচে।

​শূণ্যতা মানে তো নিঃস্ব হওয়া নয়,
শূণ্যতা হলো কোনো এক মহাজাগতিক সেতারে আঙুল না ছুঁইয়েই সুর তোলা।

তোমরা যখন মাটির উৎসবে মত্ত, আমি তখন মেঘেদের অলিখিত ভাষা পড়ব;
যেখানে হারিয়ে যাওয়া মানেই হলো ধ্রুবতারা হয়ে নিজের ভেতর জন্মানো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted