| কবিতা | আলোর ভেতর |
| কবি | পংকজ পাল |
| সময় | জুলাই,২০২৬, শেষরাত। |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
| কবিতার বিষয় | সমসাময়িক |
আলোর ভেতর
পংকজ পাল
সকালটা আজ
জানালার কপালে রেখে গেছে
একফালি রৌদ্র।
আমি তাকে ছুঁইনি—
শুধু দেখেছি,
অন্ধকারেরও কী সুন্দর শেষ আছে।
দূরে একটি পাখি ডেকে উঠল;
মনে হলো,
জীবন এখনও
আমাকে চিনে রেখেছে।