| কবিতা | কাজল নিশি মেয়ে |
| কবি | ইমদাদ শাহ্ |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম |
আমার চোখে চোখ রেখে বলতে পারিস হে
ও কাজল নিশি মেয়ে
আর কতটুকু বাসতে পারিস ভালো
আর কতটুকু তোর চোখের আলো
শোনছিস তুই কাজল নিশি মেয়ে
আমার প্রতিটা সন্ধ্যা নামে
তোর উদাস চোখে চেয়ে
রোদের পিঠে যখন ক্লান্তি নামে
তোর চোখের ঐ চাউনিটি তখন
জলদি পৌঁছায় মেঘের খামে
শ্রাবণসন্ধ্যায় কিছু তারা গুনে কাটে যদি নিশি
ও মেয়ে জানি তোর মন
মানে এক খোলা বিষের শিশি
বিকট রোদে ক্লান্তি নামে সদয় পুড়ে ছাই
তবু তোর চোখের কাজলের গভীরে
আর এক গভীর হৃদয় খুঁজে পাই
যখন তোর চোখের কাজলে মেঘ জমে থরে
আমার মনখারাপের বৃষ্টিগুলো আনমনে ঝরে
ঐ কালো চোখের অতল জলে জমাস কত কথা
মুখ ফিরিয়ে দেখাস কেন এত্ত নিরবতা
এক চিলতে মেঘ জমলে তোর দুচোখে
আমার হৃদয় কেমন করে হারিয়ে যায় অসুখে
এই যে মেয়ে কাজল ছায়া তোর দুহাত ছুঁলে
এই যে মেয়ে কাজল আলো তোর দীঘল চুলে
বল এমন মায়াবী দৃষ্টি কার আছে আর
তোর চোখের পলকে ডুবে যায় এ মন আমার
শ্রাবণ রাতে কিছু তারা কুড়িয়ে যদি আনি
তবু মেয়ে জানে তোর মন ভীষন অভিমানী
কেন এমন অবহেলার মেঘ বুকে জমিয়ে রাখিস
খামখেয়ালির দিনে বল তুই কি সুখে থাকিস
আর অকারনে একলা কেন কাদিস
ভীষন রকম সুন্দর তোর মায়াবী ও দু চোখ
যেখানে তাকালে ভুলে থাকি মনের সব দুখ
মাঝে মধ্যে তুই যেন ভীষণ অচেনা নদী
যেখানে ডুব সাঁতারে আমি ভাসি নিরবধি
তুই যেন আমার সকল পাওয়া প্রাপ্তির দীর্ঘশ্বাস
তুই থাকিস তাই যেথা বুকের বাঁপাশ
তোকে দেখে মনখারাপের মেঘরা উড়ে যায় দূরে
তোর চোখের ওই নীলাকাশটা তীব্র ভালোবাসা
তবু ডুবে থাকে এ মনের গভীরে
যদি কখনো মেঘ জমে ও কাজল চোখে
জেনে রাখিস আমি হব তোর একলা আকাশ
তোর মনে বইতে দেবো মুগ্ধ ফাগুন বাতাস
তোর চোখের কাজল ছুঁয়ে রাত্রি নামে নামুক
আমার সমস্ত বেলা তোর চোখে চেয়েই কাটুক
যদি কখনো মেঘ জমে তোর ও দুটি পায়
আমার আকাশ তোকেই ঘিরে রয়
ঐ আকাশটাই নামে তোর খোলা বারান্দায়