| কবিতা | বৃষ্টি ভেজা দিন |
| কবি | আনিস খান শিহাব |
| সময় | ১১-০৭-২০২৪ |
| উৎসর্গ | প্রিয় বিদেশিনী কে, যাকে ভালোবেসে আমি কবি। |
| লিখার স্থান | Naikhongchhari, Bandarban, Bangladesh |
| সম্পৃক্ততা | কবিতা ও সাহিত্যচর্চা |
| কবিতার বিষয় | প্রকৃতি |
সারাদিন অনবরত জল ঝরছে,
এক স্নিগ্ধ পানি আমার উপর পড়ছে।
বৃষ্টির পানিতে নদী-পুকুর নাচছে,
রাস্তা দিয়ে জল বয়ে আসছে।
মেঘের কান্নার ছলে
আকাশ থেকে জল ঝরে।
বৃষ্টির পানিতে ময়লা ধুয়ে
যাচ্ছে,
রাস্তা, মাঠ-ঘাট, নদী পরিষ্কার
হচ্ছে।
বৃষ্টির পানি পেয়ে গাছের রং
বদলে যাচ্ছে,
গাছের পাতা ঘন সবুজে
জাগছে।
জমিতে কৃষকেরা কাজ করছে,
দেখতেই অপরূপ লাগছে।
টিনের চাল থেকে টিপটিপ
শব্দ করে জল পড়ছে,
শব্দগুলো মধুময় হচ্ছে,
শুনে প্রাণ জুড়িয়ে যাচ্ছে।