কবিতা অন্তঃশূন্য যাত্রা
কবি মাসুদুর রহমান শাওন
সময় ০৩, এপ্রিল, ২০২৬
উৎসর্গ আমারই মতো যাদের জীবন ভাঙ্গা গড়ারই উপাখ্যান
লিখার স্থান গোপালপুর, টাঙ্গাইল
সম্পৃক্ততা জীবনকে গভীরভাবে বুঝতে পারার চেষ্টা
কবিতার বিষয় বিরহ, রূপক
Review This Poem

এই পৃথিবীতে তবু জীবনে অগাধ মৃত্যু আসে,
বহুবিধ যন্ত্রণায় আড়ষ্ট সময় ধরে; বেড়ে ওঠে অন্ধকার।
এই গভীরতার অতলে তবু নিমজ্জিত জীবনের সব স্বাদ,
নিজের হৃদয়ে নিজে অধরা, মিথ্যে হাসি; আলোতে অন্ধকার।
নীরবতার কোঠরে জমা সব জেগে উঠে নিভে গভীর ঘুমে ফের,
তবুতো জীবন বাড়ন্ত ক্ষয়ে সময়ের স্রোতে বিপরীত হেঁটে ক্লান্ত অনিবার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted