| কবিতা | অক্সিজেন ও প্রবঞ্চনা |
| কবি | সৃজন শারফিনুল |
| সময় | ৩ সেপ্টেম্বর ২০২৬ |
| উৎসর্গ | ছায়া মানবী |
| লিখার স্থান | Riyadh, Saudi Arabia. |
| কবিতার বিষয় | বিরহ, রূপক, সমসাময়িক |
এক বিষাক্ত শৃঙ্খল থেকে
আমি মুক্তি চেয়েছিলাম
ভেবেছিলাম
তোমার বুকের ভেতরে হয়তো
কিছুটা অক্সিজেন জমা আছে।
ভেবেছিলাম তোমার কাছে এলে
শ্বাস-প্রশ্বাসগুলো স্বাভাবিক হবে
ফুসফুস ফিরে পাবে
তার প্রাণচঞ্চল্যতা।
কিন্তু তুমি
আগলে রাখতে পারো নি,
অক্সিজেন না দিয়ে দিলে প্রবঞ্চনা।
তোমার নীরবতা
আমার কাছে বিষাদের মত
একটা দীর্ঘ নিঃশ্বাস
যার সঙ্গে
আমি কখনোই অভ্যস্ত হতে চাই নি।
জানো তো-
মৃত্যুর পর সবাই মুক্ত হয়।
আমিও মুক্ত হবো।