| কবিতা | আমার প্রাণ তুমি |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | প্রেম |
আমার প্রেম, আমার ভালোবাসা তুমি
আমার হৃদয় তুমি
আমার শ্বাস-প্রশ্বাস তুমি
আমার হৃদপিণ্ডের স্পন্দন তুমি।
আমার ধমনি, শিরা দিয়ে শুধু তোমার নাম বয়ে যায়
আমার কল্পনার কবিতায় শুধু তোমাকে খুঁজে পাই
আমার সবকিছুতেই তুমি শুধু তুমি।
জীবন আমার যতদিন তুমি আমার ততদিন
আমার যা কিছু সুখ যা কিছু আনন্দ
যা কিছু দুঃখ যা কিছু কষ্ট সবেতেই সেই তুমি
শুধু তুমি শুধু তুমি।
এই পৃথিবীতে আমি তোমাকে ছাড়া বুঝি না কিছু
তোমাকে ছাড়া জানি না কিছু
আমার জ্ঞান, বিজ্ঞান, চেতনা… সবকিছুতেই তুমি রয়েছ
আমার জীবনের অক্সিজেন তুমি
আমার জীবনের আশা-আকাঙ্খা তুমি
আমার স্বপ্নে তুমি
আমার চিন্তায়-ভাবনায় তুমি
আমার আবেগ, অনুভূতি…. সবেতেই তুমি
শুধু তুমি শুধু তুমি।
আমার বেঁচে থাকায় সেই তুমি
আমার প্রাণ তুমি।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/৯/২০২৬