| কবিতা | চিরআশা |
| কবি | সমুদ্র দাস |
| সময় | 10 April 2026 |
| লিখার স্থান | Dhaka |
| কবিতার বিষয় | প্রেম |
তুমি রূপের প্রভা
আমার অম্বরে উদিত সোম;
তুমি হিয়ায় জ্বলন্ত অনল
আমার খোয়াব এ আগত প্রিয়ার ভ্রম।
তুমি মোর দিলের কপোত
বাঁধি নাই কোনো বন্ধনে
যদি চির থাক মোর হৃদয় নিলয়ে
জীবন করিব উৎসর্গ তোমারই সন্ধানে;
দীপ্তিমান তোমার নয়ন
কে জানে? কী আছে ঐ আঁখিতে
আমারে জড়াচ্ছে যেন
রোজ নতুন ভঙ্গিতে।
হতে চাই তার পূজার বেদী
বক্ষে করিব ধারণ তারে
অন্তহীন অপেক্ষা করবে কি সে?
নিত্য ভালোবেসে মোরে।