| কবিতা | ইম্যাচিউর বয়েসের কবিতা |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
| কবিতার বিষয় | বিরহ |
তোমারে দেখছি আরেক জন্ম আগে,
তোমারে দেখছি শীতল লেকের ধারে,
পশ্চাতেই দাঁড়ায়ে ছিলো বেলা
নামছিলো ধীর অলস নদীর পাড়ে।
তুমি আমি প্রসঙ্গতই একা,
করুণ শুধু ডাকছিলো কোন পাখি-
বনের পাশে এমন ক্ল্যাসিক সময়
আটকে থাকুক সন্ধ্যা যতো বাকি।
অতীত প্রহর পারাইয়া গ্যাছে অনেক
যেমন তেমন খারাপ কিংবা ভালো,
বর্তমানে দাঁড়ায়া আছি দুজন
সিঁথির সিঁদুর মুছাইয়া দিচ্ছে আলো।
সময় গ্যাছে নিজের প্রয়োজনে
যা গ্যাছে তা গ্যাছেই একেবারে,
ফিরবো বলে হাজার চলে যাওয়া
এইভাবে খুব মানুষ যেতেই পারে।
ভিতর ভিতর প্রস্তরিত স্মৃতি-
লোনলি হইয়া ধইসা পড়ছে বুকে,
ভিতর ভিতর মইরা গেছি আমি
তোমার জন্য বিবিধ অসুখে।