| কবিতা | কবিতাই তুমি (বিদেশিনী–১৪) |
| কবি | আনিস খান শিহাব |
| সময় | ০১-০৮-২০২৬ |
| উৎসর্গ | প্রিয় বিদেশিনী কে, যাকে ভালোবেসে আমি কবি। |
| লিখার স্থান | Naikhongchhari, Bandarban, Bangladesh |
| সম্পৃক্ততা | কবিতা ও সাহিত্যচর্চা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, বিরহ |
তুমি আমার মন চুরি করেছ, তাই বলে কবিতাও?
আজ কত দিন হয়ে গেল, আমার কবিতায় আমারই জায়গা হয় না।
আমার কবিতার খাতার প্রতিটি পাতায়, প্রতিটি শব্দজুড়ে এখন শুধু তুমি।
আমি জানি না কেন আমার মনটা এত অবুঝ।
আমার মন তো আমাকে বুঝতে চায় না; শুধুই তোমাকে বুঝতে চায়।
ওহে বিদেশিনী, তবুও কেন তোমার জন্য একটু জায়গা হয় না?
যদিও তুমি আমার প্রতি নিঃশ্বাসে মিশে আছ, তবুও তোমায় আমি যখন-তখন হারাই।
আমি ক্লান্ত তোমাকে খুঁজতে খুঁজতে;
এখন আমার কবিতাও তোমাকে খোঁজে।
আমি যত দিন বেঁচে আছি, তত দিন তোমায় নিয়ে লিখব।
তুমিই আমার কবিতা।