| কবিতা | অপ্রকাশিত প্রেম (বিদেশিনী–১৩) |
| কবি | আনিস খান শিহাব |
| সময় | ০১-০৮-২০২৬ |
| উৎসর্গ | প্রিয় বিদেশিনী কে, যাকে ভালোবেসে আমি কবি। |
| লিখার স্থান | Naikhongchhari, Bandarban, Bangladesh |
| সম্পৃক্ততা | কবিতা ও সাহিত্যচর্চা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, বিরহ |
আমি যার জন্য রাত জাগি, সে হয়তো নাকে সরিষার তেল মেখে এখন ঘুমাচ্ছে।
আমার দিন কীভাবে কাটে, তা তুমি জানো না;
হয়তো কোনো দিন জানবেও না।
আমার শত বছরের ভালোবাসা তোমাকে দিয়েছি।
সমস্ত হৃদয় উজাড় করে, মন-প্রাণ দিয়ে তোমায় ভালোবেসেছি।
তোমার প্রিয় পাহাড়ের প্রিয় রাস্তায় হাজার মাইল পথ আমি একা হেঁটেছি;
কোথাও তোমায় পাইনি।
আমি এখনো বাতাসে তোমার পদধ্বনি শুনি।
যদি তোমার একটি পায়ের ছাপ খুঁজে পেতাম,
আমি মন ভরে তা ছুঁয়ে দেখতাম।
আমি তোমাকে কোথাও খুঁজে পাই না।
তুমিও আমাকে আর কোনো দিন খুঁজোনি।
আমি তোমাকে কোনো দোষ দেব না;
কারণ এই অপ্রকাশিত প্রেম শুধু আমারই, তোমার নয়।