| কবিতা | মায়ার বিষ (বিদেশিনী–১২) |
| কবি | আনিস খান শিহাব |
| সময় | 01-08-2026 |
| উৎসর্গ | প্রিয় অনন্যা মাল্যবতী (বিদেশিনী) কে। যাকে ভালোবেসে আমি কবি। |
| লিখার স্থান | Naikhongchhari, Bandarban, Bangladesh |
| সম্পৃক্ততা | কবিতা ও সাহিত্যচর্চা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, বিরহ |
আমার ভালোবাসার কোনো সংজ্ঞা আমার নেই।
ভালোবাসা কী জিনিস, তা শুধু অনুভব করতে পারি।
তোমরা কীভাবে, কাকে ভালোবাসো, আমি জানি না।
আমার ভালোবাসা মানে— মনটা সারাক্ষণ তোমার কাছে থাকে; আর আমি নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলি।
তুমি আমার রাতের ঘুমকে হত্যা করেছ।
এখন আমি চাইলেও ঘুমাতে পারি না।
কারণ আমি তোমার মায়ায় পড়েছি; মানে, বিষ খেয়েছি।
এখন না পারি মরতে, না পারি শান্তিতে বাঁচতে।
এখন আমিও মরতে চাই, কিন্তু মরতে পারি না।
আমি তোমার মায়ার বিষ খেয়েছি।
এখন তোমাকে ভালোবাসা যেন আমার নেশা।
তা ছাড়তে পারি না, কারণ আমি তোমাকে ভালোবাসি।
এখন আমার এসব খুব ভালো লাগে।