কবিতা নীরবতা
কবি ফরিদ হোসেন
সময় ২৪ জুন ২০২৬
উৎসর্গ আমার মা’কে
লিখার স্থান যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড
সম্পৃক্ততা কাব‍্য চর্চা
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

তুমি আমার বুকের কাছাকাছি দাড়ালে
নীরবতাও ভালো লাগে
অসুস্থ মনটা সুস্থতা নিয়ে জেগে ওঠে
তুমি পাশে এলে, দুরের আকাশও কাছে নেমে আসে-
বড় ভালো লাগে-
সমস্ত অনুভূতির যেন অভিমান ভেঙে যায়-
আকাশের আলিঙ্গনে -ছোঁয়ায় ।

কথা হউক বা না হউক, তোমার শব্দ শুনে –
হৃদপিণ্ড কেঁপে ওঠে, রক্তে বান ডাকে,
উড়তে শুরু করে বাতাসে ,
মনের ভিতরের আলসে-
চড়ুই ,রোদ ছুঁতে যাবে বলে আকাশে।

শ্রাবণের জল হাওয়া-
তোমার অবাধ্য চুল আর বুনো ফুল
নিয়ে ব্যস্ত থাকে-
হাতছানি দিয়ে ডাকে –
বলে, অনেকক্ষণ ধরে শুনলে
কথা বলতে শুরু করে
এমনকি নীরবতা ।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Jahirul Islam Rubel
1 day ago

অসাধারণ একটি লেখা