| কবিতা | কে এল ঐ কাবার ধারে |
| কবি | মাহমুদুল মান্নান তারিফ |
| কাব্যগ্রন্থ | আঁধারে আলোর নবী |
| সময় | ২০০৮ |
| উৎসর্গ | প্রিয়নবী সা. |
| লিখার স্থান | ছাতক- সুনামগঞ্জ |
| সম্পৃক্ততা | প্রিয়নবীর শুভাগমন। |
| কবিতার বিষয় | অন্যান্য |
কে এল ঐ কাবার ধারে –এল রে আমিনার ফুল,
বিশ্বজুড়ে ঘ্রাণ ছড়াল, বিশ্বলোকের ভাঙল ভুল।।
ভাঙল আসিফ-নাইলা মূর্তি, মক্কাতে কে এসে রে,
তাওহীদেরই তুলল মিছিল, মহামানব বেশে রে।
কোন দুলালের আগমনে,
ফুটল রে ফুল গুলকাননে,
মরু সাহারার বাতায়নে, শুভাগমন জানায় কুল,
কে এল ওই কাবার ধারে-এল রে আমিনার ফুল।
সংক্ষেপিত
প্রকাশিত: আঁধারে আলোর নবী ২০০৮