কবিতা সবুজ মিনার ঐ যেখানে
কবি মাহমুদুল মান্নান তারিফ
সময় ১৪ আগস্ট ২০২০
সম্পৃক্ততা মদিনার সবুজ মিনারে মনের টান
কবিতার বিষয় অন্যান্য

সবুজ মিনার ঐ যেখানে, ঐ পাশে রাওদ্বা,
গিলাফ ঢাকা প্রিয়নাবী, দেখতে মনরে যা।
মন বলেছে দেখতে যাবে সোনার মাদিনা,
নাই পকেটে টাকাকড়ি, তাইরে সাজি না।

নাবীজী গো, দেখছ আমার বাংলাদেশে ঘর,
আমার কপাল হয়ত পোড়া, এ দেশে কবর।
সবর ধরেই রইলাম বসেই, যেতে পারি না!
ও নাবীজী, দাওগো দাওয়াত নূরের মাদিনা।

কত মানুষ কা'বা দেখে, আমার ভাগ্য পুড়ে,
কা'বা ছুঁয়ে যায় মাদিনা, আমিতো খুব দূরে।
যাবার লাগি রাওদ্বাপাকে, যায় ফেটে সিনা,
মুজদালিফা, আরাফা ও দেখতে চাই মিনা।

রচনা: ১৪ আগস্ট ২০২০

guest
0 Comments
Newest
Oldest Most Voted