| কবিতা | ঘুম |
| কবি | তন্ময় দত্ত মিশু |
| কাব্যগ্রন্থ | পরিশুদ্ধ |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, রূপক |
বুদ্ধদেবের ছড়া, রবিঠাকুরের গল্প
সেই বিকেলের চায়ের আড্ডা
ওটাই যে ছিল শেষ, বল্ কে'বা জানত?
ইচ্ছে করে ফিরে যাই,
ইচ্ছে করে প্রিয় গানটা সবাই মিলে গাই।
চাইলেই তো আর হয়ে উঠে না,
বল্ না হয় কি?
সবাই যে আছি আজ শত আলোকবর্ষ দূরে,
চাইলেও তো আর যায় না পারা,
বল্ না এ দূরত্ব ঘোচাবো কি দিয়ে?
বেরিয়ে যাই টর্চ নিয়ে রাত-বিরেতে,
কখনো হাঁটি একাকী জোৎস্নায় রাতের তারা গুনে,
সেই চিরচেনা পথ ধরে।
সময়ের সাথে সাথে বদলায় সবি,
সাদাকালো থেকে রঙিন ছবি।
চেনা মানুষ হয়ে যায় অচেনা,
জানি না, জানি না, এ যাত্রার শেষ কোথায় তা জানি না।
দুনিয়াটা ভারি অদ্ভুত, আর লাগছেনা ভালো
প্রতিদিনই স্বপ্ন দেখি আমি যাচ্ছি চলে দূরে কোথাও
সব্বাইকে ফেলে রেখে!
ভেজা ভেজা চোখে ডাকছে আমায় সে,
আমি ঘুমিয়ে আছি এমন ঘুমে,
যে ঘুম ভাঙ্গবেনা আর কখনো কারও ডাকে।