| কবিতা | অ্যাপোক্যালিপ্টিক বি-সন্ধ্যা |
| কবি | হাসনাত আবীর অঙ্গন |
| সময় | অক্টোবর, ২০২১ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম, রূপক |
একবার সাগরে ডুব দেয়ার কথা মনে পড়ে।
মেঘ থেকে ছুটে আসা দানব বজ্রাঘাতে–
ঢেউয়ের ওঠানামা এখনও রঙিন আমার কাছে।
সেই বিকেল বা সন্ধ্যা কি মনে আছে!?
সেদিন অতল সাগরে ভলক্যানোর জ্বলে ওঠা মনে পড়ে।
আরেকটু হলেই উদগীরণে পম্পেই হতো ঢাকা।
খুব আঁধারে, খুব আঘাতে, মলিন ভূকম্পন -
হয়েছিলো কি কিছুটা!? মনে পড়ছে না।
তবে, মনে পড়ছে দুই পাহাড়ের মাঝে অ্যাপোক্যালিপ্স দেখা।
মনে আছে কি!? সেই বিকেল বা সন্ধ্যা!?