| কবিতা | রাতের কবিতা |
| কবি | হাসনাত আবীর অঙ্গন |
| সময় | মার্চ, ২০২২ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | বিরহ |
আজকাল সূর্য ওঠে না আর।
প্রতিদিন সময় করে সূর্যটা অস্ত যায় শুধু।
চাইলেই কিন্তু লিখে ফেলা যায় সূর্য ওঠার আবেদনপত্র।
চাইলে ঠিক জায়গায় জমাও দেয়া যেতে পারে।
কিন্তু দেয়া হয়ে ওঠে না। ভালো করে বললে, দিই না।
কেন দিই না, সেটা ভিন্ন আলাপ। তার শুরু ও শেষ কেউ জানে না।
আমিও জানি না।
আমি শুধু জানি আমি রোজ রাতে ঘুমাতে যাই,
আর ঘুম থেকে উঠি গভীর রাতে।