| কবিতা | চাইলেই, চলে যেতে পারো। চাইলেই চলে যেতে পারো!? |
| কবি | হাসনাত আবীর অঙ্গন |
| সময় | নভেম্বর, ২০২১ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | বিরহ |
কথা দিয়ে উড়ে গেছে একটি শালিক-পাখি।
তীব্র অভিমানে একদিন মরে গেছে হাস্নাহেনার গন্ধও।
তারপর মেঘের কাছে ছুটে গিয়ে পেয়েছি অ্যাসিড-বৃষ্টি।
সবশেষে স্বপ্নর কাছে গিয়ে-
বারবার ফিরেছি দুঃস্বপ্নের ছায়াছবি নিয়ে।
চাইলেই, চলে যেতে পারো।
চাইলেই চলে যেতে পারো!?