| কবিতা | যে মেঘে তোমার কথা থাকে |
| কবি | লাবিবা ইরম |
| সময় | ১৫/৪/২৬ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
আমি একদিন মেঘ ঘিরে আসা আকাশে তাকালাম।
প্রতিটা মেঘের গায়ে যেন তোমার কথাই লেখা।
কোনোটায় অভিমান, কোনোটায় ভালোবাসা।
কোনোটায় আবার গল্পে ঠাসা।
এই মেঘগুলো ভেসে যেতে থাকল,
অচিন কোনো ঠিকানায়।
বৃষ্টি হয়ে ঝরে আমার হাতের মুঠোয়
আসলো না।
আমাকে ভালোবাসলেও পারত,
বাসলো না।
আমি একদিন মেঘ ঘিরে আসা আকাশে তাকালাম।
মেঘগুলো থামল না।
সব মেঘের গায়ে তোমার কথাই লেখা ছিল।
আমাকে তারা ভালোবাসল না।