| কবিতা | শেষের কবিতা |
| কবি | শ্রেয়া পাল |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
তুমি যখন খুঁজেছো আমায়
তখন আমি নিশিতে অজস্র তারার ভীড়ে,
ক্লান্ত দুপুর, স্নিগ্ধ রোদ বিকেলের শীতল ছায়ায়
শুধু তোমার জন্য পথ খুঁজে চলেছি।
কোন মায়ার জালে বেঁধেছিলে আমায়?
চোখ বুঝলেই তুমিই আর তুমি,
ঘুম ভাঙতেই তুমি নেই
ঘুম জুড়ে শুধু স্মৃতির ডাহুক ।
তুমি নেশা নও
তুমি মৃন্ময়ী কষ্ট, বেদনা
আমার বুক ভরা ব্যাথা, জ্বালা,
চিতার আগুনের মতন জ্বলছে এই হৃদয় আমার।
যখন তুমি খুঁজবে আমায়
গাঢ় আঁধারে হারিয়ে যাবে,
তবুও মিলবে না আমার দেখা।
তারার দেশে ভালো আছি
তুমি ভালো থেকো, তবে শেষ বারের মত বলব
তোমায় “ভালোবেসেই” ভালো আছি।