| কবিতা | প্রেম |
| কবি | মাজেদুল হক |
| কাব্যগ্রন্থ | চোখের জলে নদী |
| সময় | সকাল ৭.১৬ মি |
| উৎসর্গ | আমার শ্রদ্ধেয় পিতামহ শেখ মাফিজ উদ্দিন ওরফে কালো শেখ এর করকমলে। |
| লিখার স্থান | পাটলী, নেত্রকোণা,বাংলাদেশ |
| সম্পৃক্ততা | প্রকৃত প্রেমের বিষয় বর্ণনা |
| কবিতার বিষয় | প্রেম |
শুনেছি লোকের মুখে
প্রেম করে সাধু,
মনের প্রকৃত আকর্ষণ
নয় কোন যাদু।
জেনেছি জ্ঞানীর কাছে
খাঁটি প্রেম করিলে,
সুখের অমৃত স্বাদ
প্রেমিকের ভাগ্যে মিলে।
দেখেছি জগতের মাঝে
সত্যিকার প্রেমিক যাঁরা,
মরিতে বাধ্য তবুও
প্রেম ভুলে না তাঁরা।
বুঝেছি প্রেম আসলেই
স্রষ্টার অতুলনীয় দান
তাই একজনের প্রতি
আরেক জনের আত্মার টান।