| কবিতা | সরিষা সম পৃথিবী |
| কবি | পংকজ পাল |
| সময় | মার্চ,২০২৬, শেষরাত। |
| উৎসর্গ | রীতা পাল |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
| সম্পৃক্ততা | গভীর ভালোবাসা |
| কবিতার বিষয় | প্রেম |
সরিষা সম পৃথিবী
—-পংকজ পাল
তোমার বিশাল পৃথিবীতে আমি একটু জায়গা চাই,
ঠিক একদানা সরিষার সমান ছোট্ট আশ্রয়।
সেখানে আমি নিঃশব্দে গড়ে তুলবো আমার দিন,
স্বপ্নগুলো সাজাবো রঙিন নীল আকাশের মতো বিন্দু বিন্দু।
সারাদিন আমি সেখানে হেসে উঠবো অবাধে,
খেলবো আলো-ছায়ার লুকোচুরি নির্ভাবনায়।
নাচবো বাতাসের ছন্দে, অচেনা সুরে,
গাইবো জীবনের গান, মন খুলে নিরন্তর।
তোমার ভেতরের অদৃশ্য কষ্টগুলো ছুঁয়ে,
আমি ছড়িয়ে দেবো একটু শান্তির পরশ।
ছোট্ট সেই জায়গাটুকু হবে অনন্ত সুখের,
যেখানে ভালোবাসাই হবে একমাত্র ঠিকানা।