কবিতা প্রণাম জানাই তোমায় শিব বাবা
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা

প্রণাম জানাই তোমায় শিব বাবা
প্রণাম জানই তোমায় প্রলয়কর্তা।
তোমার চরণে অর্পণ করলাম নিজেকে
এখন যেভাবে চালাবে চলব সেভাবে।

ত্রিলোক চালাও যেভাবে
আমায় চালাবে সেভাবে।
চাঁদ সূর্য ওঠে তোমার ইচ্ছায়
আমিও চলব তোমার ইচ্ছায়।

তোমার কাছে রোদন করে
শান্তি পাই মনে।
আমার মনের দুঃখ কমে
গহিন শান্তিতে যাই ডুবে।

তোমায় বলি মনের কথা
তুমি ছাড়া কে বুঝবে সে কথা।
তোমায় ভালোবাসি বলেই
ভালোবেসে জানাই কথা।

পাথারের ঢেউ যেমন
কভু হয় না শেষ
আমার প্রতি তোমার দয়াও
যেন হয় অশেষ।
আমার সকল বিপাক দূর কোরো
এ ভব থেকে বিদায়ের পর
তোমার চরণে স্থান দিয়ো।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted