কবিতা মোর প্রাণের শিব তুমি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, প্রেম
Review This Poem

হে শিব, দিব্যলোক থেকে দেখছ আমায়
সেথায় থেকে আশীর্বাদ করছ আমায়।
আমি ধন্য তোমাকে ভালোবেসে
আমি ধন্য তোমার নাম জপে।

তুমি হলে সব দেবতার গুরু
তাইতো তুমি আদিদেব দেবাদিদেব।
তোমাকে মেনেছি আমারও গুরু
তাই বলি জয় জয় মহাদেব।

ত্র্যম্বক তুমি ভুজঙ্গভূষণ
কন্ঠ নীল তোমার হে সনাতন।
তোমার রূপে আমি মুগ্ধ বারংবার
তাই বলি অবিরত জয় জটাধর।

দেবপুরের রাজা তুমি
তোমায় জানাই প্রণাম।
মোর প্রাণের শিব তুমি
তোমায় জানাই প্রণাম।

জয় জয় বামদেব
জয় জয় বাণদেব।
জয় জয় সনাতন
জয় জয় ভগবান।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted