কবিতা জয় কালী মা
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা

আমার দয়াময়ী মা
আমার আদরিণী মা।
মাগো তুমি আমার জীবন মরণ
সবকিছু তুমি
মাগো তুমি আমার হৃৎস্পন্দন
সবকিছু তুমি।

আমার দয়াময়ী কালী মা
আমার আদরিণী কালী মা।
মাগো হয়েছি মুগ্ধ ঐ রূপ দেখে
কেটে যায় আঁধার যে রূপে
জীবন আমার ধন্য হয়েছে
তোমার গান গেয়ে।

তুমি কখনও প্রভাকর
তুমি কখনও নিশাকর
তুমি কখনও গিরি
তুমি কখনও নদী
হাজার রূপের মেলা তোমার
তুমি কখনও আবার গঙ্গাধর।

ধন্য আমি তোমার এত রূপ দেখে
ধন্য আমি তোমার নাম জপে
তুমি করালবদনা মুক্তকেশী কালী
তুমি শবাসনা দিগম্বরী কালী
নৃমুণ্ডমালিনী মাগো তোমায় প্রণাম
শিবরোহিণী মাগো তোমায় প্রণাম।

তুমিই রক্ষাকালী
তুমিই ভদ্রকালী
তুমিই শ্মশানকালী
তুমিই দক্ষিণাকালী।

জয় মা জয় মা
জয় কালী মা
জয় মা জয় মা
জয় কালী মা।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted