| কবিতা | মা কালীর কবিতা |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | আশা |
মাগো কাছে আমার
আয় না চলে।
আর কতকাল দুঃখ দিবি?
কবে কাছে আসবি চলে?
কবে তোর ঐ রাঙাচরণ
ধ'রে কাঁদব অঝোর ধারায়?
মাগো কবে এসে
রাখবি হাত আমার মাথায়?
কবে আমার ইচ্ছা পূরণ হবে
হে শিবরোরিণী?
আমার কাছে এসে একবার
নে না কোলে ও শিবানী।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৫/৩/২০২৬