কবিতা লোভ
কবি সিতাপ পাল
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রেম
Review This Poem

আমি এখানে আসব তা কি কেউ জানত? আমার মনের ভেতর যে মনের জন্ম, তার চিৎকারে পৃথিবী তলিয়ে যাচ্ছিল গঙ্গার জলে। একটা শাপলা ফুলের পোকা জলের সাথে গল্প করছিল আনমনে। আমার মনে হলো আমি ঈশ্বরের ফিসফিসানির আওয়াজ পাচ্ছি। আমার দ্বিতীয় মন শান্তি পেলো নীরব গল্পের ভাঁজে। বসে রইলাম চুপ করে অনেকক্ষণ। তারপর কেটে গেলো হাজারটা তেজস্বী ভোর। আমি এখানেই বসে রইলাম, শাপলার ধারে। শান্তির লোভে, হাজারখানেক গল্প শুনব বলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted