কবিতা তুমি যতবার মুখ ফিরিয়ে নিয়েছো
কবি অনিরুদ্ধ রনি
কবিতার বিষয় বিরহ

তুমি যতবার মুখ ফিরাই নিছো,
ততবার আমার বুকের ভেতর একখান করে ঘর খালি হইছে।
এখন ভিতরটা পরিত্যক্ত বাড়ির মতোন;
দেয়ালে স্মৃতির শ্যাওলা, মেঝেতে না বলা কথার ধুলা।
রুহ নামাজ পড়ে,দোয়া ধরে,আকাশ চিনে,
কিন্তু মন জানাজায় দাঁড়াইয়া আছে নিজেরই লা|শে|র পেছনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted