কবিতা জীবননামা
কবি সুজন ইনসাদ
সময় ২০ নভেম্বর ২০২২
লিখার স্থান নরসিংদী
কবিতার বিষয় জীবনমুখী
1.5/5 - (2 votes)

জীবনকে মাছের আশেঁর মতো ছাড়িয়ে
নুন-লঙ্কায় মাখিয়ে
উত্তপ্ত কড়াইয়ে তুলে দিয়েছে সময়।
আহ! জীবনের কী আহ্লাদ—
এত কষ্ট কি তার প্রাণে সয়?
জীবন এবার কষ্ট লাঘব করেছে বৈকি—
উত্তপ্ত কড়াই থেকে
একলাফে জ্বলন্ত উনুনে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted